বেঙ্গল আর্ট লাউঞ্জে
ঈদমেলা
প্রকাশ : ০১ আগস্ট ২০১৩, ২১:২২
বেঙ্গল আর্ট লাউঞ্জে চারদিনব্যাপী ঈদ মেলা গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে। ১৫টি স্টল নিয়ে ‘ক্র্যাফট এন্ড ডিজাইন ফেয়ার’ শীর্ষক এই মেলা চলবে ৪ আগস্ট পর্যন্ত। মেলায় শাড়ি, সালোয়ার-কামিজ, জুয়েলারি, গৃহসামগ্রীর পসরা সাজিয়ে বসেছে বিভিন্ন প্রতিষ্ঠান।
আয়োজকরা ধারণা করেছিলেন আজ শুক্রবার থেকে মেলায় লোক সমাগম বাড়বে। কিন্তু প্রথমদিন থেকেই ক্রেতা সাধারণের বিপুল আগ্রহ দেখা গেছে বলে জানান গ্যালারি সহযোগী মাহজাবিন হক। তিনি জানান, আর অল্প কয়েকদিন পরই ঈদ। এই সময়টুকুর মধ্যে পছন্দের জিনিসগুলো কিনতে মানুষ ঈদ মেলাকে বেশ গুরুত্ব দিচ্ছেন।
বেঙ্গল আর্ট গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী জানান, গতবছর আমরা অরণ্য নামের একটি প্রতিষ্ঠানের পণ্য নিয়ে প্রদর্শনী করি। মানুষ তা ভালভাবেই গ্রহণ করে। এ বছর মেলার সাফল্য বিবেচনা করে ভবিষ্যতে বেঙ্গল নিয়মিত ঈদমেলা করার কথা ভাবতেও পারে।