ফোকাস

ছোটকাকু আফজাল

মিডিয়া ব্যক্তিত্ব ও শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের জনপ্রিয় ধারাবাহিক কিশোর উপন্যাস ‘ছোটকাকু’ এবার আসছে টেলিভিশনের পর্দায়। জনপ্রিয় নির্মাতা-অভিনেতা আফজাল হোসেন নির্মাণ করেছেন এ ধারাবাহিকটি। আফজাল হোসেন এই প্রথম কোনো ধারাবাহিক নাটকেরও নির্দেশনা দিলেন। প্রথম গল্প ‘কক্সবাজারে কাকাতুয়া’ ‘ছোটকাকু’ সিরিজের এই গল্প নিয়ে শুরু হলো টেলিভিশনে ছোট কাকু সিরিজের সম্প্রচার। ছোটকাকু চরিত্রে অভিনয় করছেন আফজাল হোসেন নিজেই। ঈদের ৭ম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে।