দীর্ঘদিন পর আড্ডায় তৌকীর-বিপাশা

দীর্ঘদিন পর নন্দিত তারকা জুটি বিপাশা হায়াত ও তৌকীর আহমেদ একসঙ্গে কোনো টিভি অনুষ্ঠানে এলেন। এশিয়ান টিভির ঈদ আয়োজন ‘তারার সাথে’ অনুষ্ঠানে তারা কথা বলেছেন তাদের জীবনের অনেক অজানা বিষয় নিয়ে। এর মধ্যে আছে বিয়ের আগে তাদের প্রথম প্রেম, প্রথম ভালোলাগা, নিজেদের ভুলগুলোসহ আরও অনেক অজানা বিষয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন নাবিলা। তারার সাথে অনুষ্ঠানটি প্রচার করা হবে ঈদের দিন বিকাল ৩টা ৩০ মিনিটে।