ঈদের পরই গার্মেন্টস
শ্রমিকদের নতুন
মজুরি : শ্রমমন্ত্রী
প্রকাশ : ০১ আগস্ট ২০১৩, ২১:২৪
গার্মেন্টস শ্রমিকদের জন্য গঠিত মজুরি বোর্ড আসন্ন ঈদের পরই নতুন মজুরি কাঠামো ঘোষণা করবে বলে জানিয়েছেন শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু। বুধবার আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও পোশাক কারখানার নিরাপত্তা কৌশল ঠিক করতে আসা ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী। এছাড়া সম্প্রতি পাস হওয়া শ্রম আইন নিয়ে আইএলওর দেয়া বিবৃতির ব্যাখ্যাও দিয়েছে সংস্থাটি বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, আইএলও ভুল করে বিবৃতিটি দিয়েছিল। আইনের ইংরেজি ভার্সন না দেখেই তারা ওই মতামত দেয়। সফররত আইএলওর এশিয়া অঞ্চলের মহাপরিচালক ভুলের বিষয়টি স্বীকার করেছেন।