‘দিন প্রতিদিন’-এর হাজারতম পর্বে লায়লা হাসান, নকীব খান ও এমদাদ হক

হাজারতম পর্বে পদার্পণ করল বাংলাভিশনের প্রতিদিনের নিয়মিত আয়োজন ‘দিন প্রতিদিন’। পর্বটি সাজানো হয়েছে বিশেষ অতিথিদের অংশগ্রহণে। হাজারতম পর্বে আনন্দ আড্ডায় অংশ নিয়েছেন বরেণ্য নৃত্য ও অভিনয়শিল্পী লায়লা হাসান, সংগীতশিল্পী নকীব খান এবং ফ্যাশন ডিজাইনার এমদাদ হক। নিজ নিজ পেশাগত এবং ব্যক্তিগত জীবনের নানা অভিজ্ঞতার কথা বলেছেন তারা। এ ছাড়াও রয়েছে দিন প্রতিদিনের বিভিন্ন পর্বে অংশ নেওয়া দেশের নানা অঙ্গনের তারকাদের শুভেচ্ছা-বার্তা, ফিরে দেখাসহ অন্যান্য নিয়মিত সেগমেন্ট। খায়রুল বাবুই ও প্রসূন বড়ুয়ার প্রযোজনায় দিন-প্রতিদিনের হাজারতম বিশেষ পর্বটি বাংলাভিশনে প্রচার হবে আজ সকাল ৮টা ৩০ মিনিটে।