টিভি পর্দায় আঁখির সাথে মা!

‘যেখানেই থাকি না কেনো। মা’কে সঙ্গে রেখেছি। মায়ের ছায়া আমি সবসময় অনুভব করি। সংসার ধর্মে অনেক বিচ্ছেদ থাকতে পারে। তবে মায়ের সাথে মনে হয় কোনো সন্তানের বিচ্ছেদ হতে পারে না।’ আর টিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘আমি আর মা’তে মায়ের সামনে কথাগুলো বলছিলেন জনপ্রিয় শিল্পী আঁখি আলমগীর। একজন মানুষের সাফল্যের পিছনে মায়েদের ভূমিকা থাকে সবচেয়ে বেশি। আর মায়েদের নিয়ে আর টিভিতে প্রচার হচ্ছে সেলিব্রেটি টক শো ভিত্তিক অনুষ্ঠান ‘আমি আর মা’।