মানিকগঞ্জে ক্রোড়পত্রের মোড়ক উন্মোচন
প্রকাশ : ০১ আগস্ট ২০১৩, ২১:২৬
গতকাল বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কক্ষে জেলা প্রশাসক মোঃ মাসুদ করিম ও পুলিশ সুপার বিধান ত্রিপুরা দৈনিক ইত্তেফাকের বিশেষ ক্রোড়পত্র ‘আমার জেলা মানিকগঞ্জ’ -এর মোড়ক উন্মোচন করেন। এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা জাসদের সভাপতি ইকবাল হোসেন খান, জাতীয় পার্টি জেপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মানিকগঞ্জ জেলা জেপি’র সভাপতি আবুল খায়ের সিদ্দিকী আবু, এ,ডি,এম জোহরা বেগম, মানিকগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালেহা ইসলাম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম ছরোয়ার ছানু ও সাংবাদিক আকরাম হোসেন।