নদী দখলের প্রতিবাদে ঠাকুরগাঁয়ে মানববন্ধন

নদী দখল করে মাছ শিকারীদের বাধা দেয়ার প্রতিবাদে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী । বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ১৩ নং গড়েয়া ইউনিয়নের সাধারণ লোকজন এ মানববন্ধন কর্মসূচি পালন করে । মানববন্ধন কর্মীরা অভিযোগ করে বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান সঞ্জয় চৌধুরী সরকারি টাকায় ঢেপা নদী খনন করে তা দখল করে নেন এবং স্থানীয় জেলেদের মাছ শিকারে বাধা প্রদান করেন । এরই প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করে নদী দখলমুক্ত করার দাবি জানান।