বেতন বোনাসের দাবিতে ধামরাইয়ে শ্রমিক বিক্ষোভ

বকেয়া বেতন ও বোনাসের দাবিতে গত বুধবার বিক্ষোভ করেছে ধামরাইয়ের জয়পুরার জার্মান-বাংলা বাইসাইকেল কারখানার শতাধিক শ্রমিক। বেতন-বোনাস না দিয়েই কারখানা বন্ধের প্রস্তুতির খবরে তারা বিক্ষোভ শুরু করে। পরে তাদেরকে ২ মাসের বেতন দেয়। বোনাস ৫ আগস্ট দেওয়ার ঘোষণা দিয়ে শ্রমিকরা শান্ত করা হয়।