পাপের শাস্তি পেতেই হবে
প্রকাশ : ০১ আগস্ট ২০১৩, ২১:৩৬
একজন মানুষের জীবনে কতটা চাহিদা রয়েছে। বাদামতলীর চালের গুদামের সব চাল যদি একজনকে খেতে দেয়া হয়, তবে সে কতটা চালের ভাত খাবে? দুথালা বা তিন থালা এর বেশি তো নয়। একজন লোককে যদি বলা হয় দশ তলা একটি বাড়ি সে পেতে পারে যদি সে প্রতি রাতে প্রতি তলায় ঘুমাতে পারে। সে লোকের রাতে আর ঘুম হবে না। সে শুধু সারারাত এক কক্ষ থেকে আরেক কক্ষে দৌড়াদৌড়ি করবে। একজনকে যদি বলা হয়—তোমাকে পঞ্চাশটি প্যান্ট ও পঞ্চাশটি শার্ট দেয়া হবে এবং তাকে সবগুলো কাপড় একসঙ্গে পরে থাকতে হবে। তবে সে কি তা পরে চলতে পারবে? গরমে তো শেষ হয়ে যাবে। আসলে একটি মানুষের চাহিদা খুবই কম। প্রয়োজনের অতিরিক্ত বেশি পেলে বা নিলে মানুষকে শুধু বিপদে পড়তে হয়। অন্যদিকে অপরাপর মানুষকে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হয়। সম্প্রতি সোনালী ব্যাংক এবং অন্যান্য ব্যাংক থেকে যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে তা কি তারা ভোগ করে যেতে পারবে? না, পারবে না। চাহিদার অতিরিক্ত সম্পত্তি শুধু বিপদই ডেকে আনে। তাতে দেশের প্রচুর ক্ষতি হয়। যে সমস্ত ব্যাংক কর্মচারী আমানত খেয়ানতের জন্য দায়ী তাদের পাপ অনেক বেশি। তারা দেশের সঙ্গে জাতির সঙ্গে বেঈমানী করেছে। তদন্ত এবং বিচার প্রক্রিয়া মনে হয় খুব ধীরে চলছে। আশাকরি আইন সঠিকভাবে পরিচালিত হবে এবং দোষীদের পাওনা শাস্তি তারা পাবেই।
জাহাঙ্গীর চাকলাদার,
ঢাকা