মহেশপুর সীমান্তে বাংলাদেশিকে আটক বিএসএফের

বুধবার ভোরে মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের ওমর আলী (১৫) নামের এক কিশোরকে ভারতের বিএসএফ নোনাগঞ্জের চুলকানি খাল গ্রাম থেকে আটক করেছে। এই খবর বাংলাদেশে কুসুমপুর ক্যাম্পে এসে পৌঁছালে সকাল ১০টায় ৬১ নম্বর মেইন পিলারের কাছে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ভারতের পক্ষ থেকে জানানো হয়, ওমরকে বিএসএফ আটক করে হাসখালি থানায় সোপর্দ করেছে। ফলে তাকে আর ফেরত দেয়া সম্ভব নয়।