অষ্টম প্রজন্মের ল্যাপটপ

তথ্যপ্রযুক্তি ডেস্ক

 

ইন্টেল অষ্টম প্রজন্মের কোর আই থ্রি প্রসেসর সম্পন্ন ল্যাপটপ বাজারে নিয়ে এসছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লি.। ডেল ইন্সপায়রন ১৫-৩৫৮০ মডেলের নতুন এই ল্যাপটপে রয়েছে ৪ জিবি ডিডিআর৪ র্যাম, ১ টেরাবাইট হার্ডড্রাইভ, ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, ডিভিডি রাইটার, ওয়াই-ফাই, ব্লু-টুথ, উইন্ডোজ ১০ এবং ইন্টেল ৬২০ মডেলের আল্ট্রা এইচডি গ্রাফিক্স কার্ড। ২ বছরের বিক্রয়োত্তর সেবাসহ মূল্য  ৪০ হাজার ২শ টাকা।