শোক সংবাদ
প্রকাশ : ০১ আগস্ট ২০১৩, ২২:২৪
মেহেদী হাসান জিকো
গ্রে অ্যাডভার-টাইজিং বাংলাদেশ লিমিটেডের অ্যাকা-উন্ট এক্সিকিউটিভ মেহেদী হাসান জিকো (২৮) গত বুধবার অসুস্থ হয়ে পড়লে রাজধানীর এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তার অকাল মৃত্যুতে পরিবার ও সহকর্মীরা গভীরভাবে শোকাহত।
ওমর দারাজ
নড়াইলের লোহাগড়া সাংবাদিক ইউনিয়নের সদস্য ও দৈনিক নয়াদিগন্তের স্থানীয় প্রতিনিধি আবু হায়াত দারাজের পিতা আলহাজ্ব ওমর দারাজ (৭৫) গত বুধবার হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
নাসিম বানু
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের প্রাক্তন পরিচালক ও ব্যাংকের উদ্যোক্তা পরিচালক মরহুম ফরিদ আহমেদের স্ত্রী নাসিম বানু গত সোমবার ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। ইউসিবিএল পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তার অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাভিভূত। উল্লেখ্য, মরহুমার ছেলে সাব্বির আহমেদ বর্তমানে এই ব্যাংকের পরিচালনা পর্ষদের একজন সদস্য।