চাটমোহরে ভূমিহীন নারীদের শাক সবজি উত্পাদনে প্রশিক্ষণ

পাবনার চাটমোহর উপজেলার হরিপুর চৌধুরীপাড়া গ্রামে গত বুধবার ভূমিহীন নারীদের ‘শাক সবজি উত্পাদন ও ব্যবহার’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ‘স্থানীয় সম্পদ ব্যবহারের মাধ্যমে দারিদ্র্য বিমোচন প্রকল্পের আওতায় চাটমোহরের ভূমিহীন উন্নয়ন সংস্থা (এলডিও) এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেন। এলডিও’র নির্বাহী পরিচালক মুক্তিযোদ্ধা আতাউর রহমান রানা মাস্টারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আয়েজউদ্দিন ও ভূমিহীন নেত্রী ছানোয়ারা খাতুন। এলডিও’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর নূরে আলম সিদ্দিকী মঞ্জুর সঞ্চালনায় প্রশিক্ষণ পরিচালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোকছেদুর রহমান। প্রশিক্ষণে ৬০ জন ভূমিহীন নারী অংশ নেন। প্রশিক্ষণ শেষে ভূমিহীনদের মাঝে ৪শ’টি উচ্চ ফলনশীল শবরী কলা গাছের চারা বিতরণ করা হয়।