প্রয়োজন নিরাপদ অভিবাসন

তারাগঞ্জ উপজেলায় ব্র্যাক অভিবাসন কর্মসূচির আয়োজনে গতকাল বুধবার ‘কর্মজীবীদের নিরাপদ অভিবাসন ও বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক উপজেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফরহাদ হোসেনের সভাপতিত্বে উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহ্জাহান, রংপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আমেনা পারভীন, জেলা ব্র্যাক প্রতিনিধি মোঃ ছাব্বির হোসেন, তারাগঞ্জ থানার ওসি আলফাজ ইসলাম, ব্র্যাক অভিবাসন কর্মসূচির ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ আনোয়ার হোসেন প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে সুশীল সমাজ, মাইগ্রেশন ফোরাম সভাপতি, প্রতারিত ব্যক্তি, সফল বিদেশ ফেরত, এনজিও প্রতিনিধি ও ইউপি চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় বক্তারা বলেন, সরকার জি-টু-জি এর মাধ্যমে মালয়েশিয়ায় অভিবাসী কর্মী পাঠানোর উদ্যোগ নিয়েছে তা বাস্তবায়ন করার জন্য আমাদের সকলকেই নিজ নিজ অবস্থান থেকে এই বিষয়ে কাজ করতে হবে। তবেই নিরাপদে বিদেশ যাওয়া এবং বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করা সম্ভব হবে। শুধু মালয়েশিয়া নয় আরও নতুন নতুন দেশে কর্মী প্রেরণের চেষ্টা করছে বর্তমান সরকার। বক্তারা আরও সুপারিশ করেন, যারা অভিবাসন শেষে দেশে ফিরে আসছে তাদের পরিবার ও তাদের পুনর্বাসনের জন্য কাজ করতে হবে। তারা যেন তাদের অর্জিত অর্থ ও দক্ষতাকে আবারও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এগিয়ে নিতে সচেষ্ট থাকেন সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে।