আমতলীতে ক্রিকেট টুর্নামেন্ট
প্রকাশ : ০২ আগস্ট ২০১৩, ১৭:১৮
বরগুনার আমতলী উপজেলায় বেসরকারি সংস্থা সিএমইএস-এর কিশোরী অভিযানের আমতলী অফিসের উদ্যোগে কিশোর-কিশোরীদের লেখাপড়ার পাশাপাশি বিনোদন ও খেলাধুলার মাধ্যমে মানসিক শারীরিক, মেধাবিকাশ ও জড়তা বিমোচনের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে আমতলী সদর ইউপির চলাভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। সিএমইএস-এর বিভিন্ন সমিতি থেকে অংশগ্রহণকারী দলগুলো খেলার পর টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে। গত শুক্রবার সকাল ৯টায় কিশোরীদের ২টি দল এবং সকাল ১০টা ৩০-এর সময় কিশোরদের ২টি দলের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। ইউপি সদস্য মো. মজনু মেম্বারের সভাপতিত্বে খেলা শেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চলাভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান কবির।