যক্ষ্মা নিয়ন্ত্রণে সভা
ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা
প্রকাশ : ০২ আগস্ট ২০১৩, ১৭:২১
গতকাল ২৯ জুলাই সোমবার শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পরিষদ সভাকক্ষে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব)-এর আয়োজনে যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণে সরকারি ও এনজিওদের করণীয় শীর্ষক এক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। উক্ত এডভোকেসি সভায় সভাপতিত্ব করেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক। যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মোবারক হোসেন, উপজেলা প্রকৌশলী স্বপন কুমার গুহ, একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ নজরুল ইসলাম, সমবায় অফিসার আতিকুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল হামিদ, প্রেসক্লাবের আহবায়ক হারুন অর রশিদ দুদু, আশা ম্যানেজার রৌশন আলম, গ্রামীণ শিক্ষার এরিয়া কো-অর্ডিনেটর শহীদুর রশিদ, র্যাসডো ম্যানেজার, প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক ও ইত্তেফাক সংবাদদাতা মীর জাহাঙ্গীর কবির, পল্লী মহিলা কর্মসহায়ক সংস্থার সভানেত্রী আছিয়া বেগম ও নাটাব প্রতিনিধি কামরুজ্জামান প্রমুখ।