বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রস্তুতি
প্রকাশ : ০২ আগস্ট ২০১৩, ১৮:০৮
খ ও ঘ ইউনিট
সিএম মিরাজুল ইসলাম
লেখক, নলেজপিডিয়া
১.বাংলাদেশ জাতীয় সংসদে “তত্ত্বাবধায়ক সরকার বিল” পাস হয় কবে?
ক. ১৯৯১ সালে খ. ১৯৯২ সালে
গ. ১৯৯৫ সালে ঘ. ১৯৯৬ সালে
২.প্রধানমন্ত্রীর সচিবালয়ের প্রধান কে?
ক. সচিব খ. সহকারি সচিব
গ. মুখ্য সচিব ঘ. কোনটিই নয়
৩.বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোন ব্যক্তি প্রেসিডেন্ট হতে হলে তাঁর ন্যূনতম বয়স কত হতে হবে?
ক. ২৫ বছর খ. ৩০ বছর
গ. ৩৫ বছর ঘ. ৪০ বছর
৪.বাংলাদেশের সংবিধানের সাথে “স্বাধীনতা ঘোষণাপত্র” কবে সংযোজন করা হয়?
ক. ১৯৭৭ সালে খ. ১৯৭৮ সালে
গ. ১৯৯২ সালে ঘ. ১৯৯৯ সালে
৫.সংসদীয় পদ্ধতিতে রাষ্ট্রের সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী কে?
ক. রাষ্ট্রপতি খ. প্রধানমন্ত্রী
গ. স্পীকার ঘ. চীফ-হুইপ
৬.জনগণের সরাসরি ভোটে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে?
ক. ১৯৭৩ সালেখ. ১৯৭৬ সালে
গ. ১৯৭৮ সালেঘ. ১৯৮২ সালে
৭.বাংলাদেশের সংবিধান থেকে ‘ধর্ম নিরপেক্ষতা’ উঠিয়ে দেয়া হয়েছে কবে?
ক. ১৯৭৬ সালে খ. ১৯৭৮ সালে
গ. ১৯৮২ সালে ঘ. ১৯৮৮ সালে
৮.বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্য পদ লাভ করে?
ক. জাতিসংঘ খ. আই.এল.ও
গ. ও, আই, সি ঘ. কমনওয়েলথ
৯.গণ-পরিষদের প্রথম ডেপুটি স্পিকার কে ছিলেন?
ক. শাহ আবদুল হামিদ খ. মোহাম্মদ উল্ল্যাহ
গ. আবদুল রশীদ তর্কবাগীশ ঘ. আবদুল মালেক উকিল
১০.বিশ্বের সবচেয়ে ছোট সংবিধান কোন দেশের?
ক. জাপানের খ. পাকিস্তানের
গ. আমেরিকার ঘ. কুয়েতের
১১.চতুর্থ সংশোধনীর বিপরীত সংশোধনী বলা হয় কোন সংশোধনীকে?
ক. ষষ্ঠখ. অষ্টমগ. দ্বাদশঘ. দশম
১২.রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কার নিকট পদত্যাগ পত্র পেশ করবেন?
ক. প্রধানমন্ত্রী খ. স্পিকার
গ. প্রধান বিচারপতি
ঘ. ভাইস প্রেসিডেন্ট
১৩.জাতীয় সংসদ ভবন কত তলা বিশিষ্ট ?
ক. ৮ তলা খ. ৯ তলা
গ. ১০ তলা ঘ. ১১ তলা
১৪.সংবিধান নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব দিয়েছে কাকে ?
ক. হাইকোর্টকে খ. সুপ্রিম কোর্টকে
গ. ম্যাজিস্ট্রেটকে ঘ. মন্ত্রীকে
১৫.‘‘বাঙালি’’ জাতীয়তাবাদের পরিবর্তে‘‘বাংলাদেশি’’ জাতীয়তাবাদের প্রবর্তন করা হয় কবে
ক. ১৯৭৩ সালে খ. ১৯৭৫ সালে
গ. ১৯৭৬ সালে ঘ. ১৯৭৮ সালে
১৬.সংসদ আহবান, স্থগিত ও ভঙ্গ করার ক্ষমতা কার?
ক. রাষ্ট্রপতির খ. প্রধানমন্ত্রীর
গ. স্পীকারের ঘ. সকল মন্ত্রীর
১৭.সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার জন্য বাংলাদেশের বিচার বিভাগীয় পদে কমপক্ষে কত বছর দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে হবে?
ক. ৮ বছর খ. ১০ বছর
গ. ১২ বছর ঘ. ১৫ বছর
১৮.বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কখন উত্তোলন করা হয়?
ক. ২ মার্চ ১৯৭১ খ. ২ মার্চ ১৯৭২
গ. ২৬ মার্চ ১৯৭১
ঘ. ১৬ ডিসেম্বর ১৯৭১
১৯.কার উপর আদালতের কোন এখতিয়ার নেই ?
ক. রাষ্ট্রপতির খ. প্রধানমন্ত্রীর
গ. স্পীকারের ঘ. হুইপের
০১. ঘ ০২. গ০৩. গ ০৪. ঘ০৫. ক
০৬. ঘ০৭. গ ০৮. খ০৯. খ ১০. খ ১১. গ ১২. খ ১৩. খ ১৪. খ ১৫. ঘ ১৬. ক ১৭. খ ১৮. ক১৯. ক