বারলুসকোনির চার বছরের কারাদণ্ড বহাল ইতালির সর্বোচ্চ আদালতে

কর জালিয়াতি মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনিকে দেয়া নিম্ন আদালতের শাস্তি বহাল রাখল ইতালির সর্বোচ্চ আদালত। শাস্তির অঙ্গ হিসাবেই সরকারি পদ গ্রহণের ক্ষেত্রে পাঁচ বছরের নিষেধাজ্ঞা চাপিয়েছিল নিম্ন আদালত বারলুসকোনির উপর। তবে সর্বোচ্চ আদালত নিম্ন আদালতের এই নির্দেশ খতিয়ে দেখতে বলল। এক্ষেত্রে সরকারি পদে নিষেধাজ্ঞার মেয়াদ খতিয়ে দেখার ভার ইতালির সর্বোচ্চ আদালত অন্য এক আদালতের উপর দিয়েছে। তবে নিম্ন আদালত চার বছরের কারাদণ্ডের যে নির্দেশ দিয়েছিল, তা বহালই রইল সর্বোচ্চ আদালতেও। রোম থেকে এপি সংবাদ সংস্থার উদ্ধৃতি দিয়ে কলকাতার বর্তমান পত্রিকার খবরে একথা বলা হয়।