ইরানের তেল রপ্তানি বন্ধে মার্কিন
প্রতিনিধি পরিষদে বিল পাস
প্রকাশ : ০২ আগস্ট ২০১৩, ২০:৩৬
ইরানের ওপর অবরোধ আরোপ আরো কঠোর করার লক্ষ্যে গত বুধবার যুক্তরাষ্ট্রের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে এ সংক্রান্ত একটি বিল পাস করা হয়। তাদের এই পদক্ষেপের মধ্যদিয়ে ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচির বিষয়ে একটি শক্তিশালী বার্তা পাঠানো হল তেহরানকে। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট হাসান রুহানি শপথ গ্রহণের মাত্র কয়েকদিন আগে এ বিল আনা হল। অবরোধ সংক্রান্ত এই প্রথম বিল পাস করলো দেশটি। এতে ইরানোর তেল রপ্তানি কমানোর লক্ষ্যে ক্রেতা দেশগুলোর ওপর চাপ প্রয়োগ করার কথা বলা হলেও ঠিক কতটা হ্রাস করা হবে সে সম্পর্কে কোন ধারণা দেয়া হয়নি। - খবর ডন ডট কমের।
ইরান নীতিতে ভোট প্রদানে কংগ্রেস এবং ওবামা প্রশাসনের মধ্যে যে বিরোধ বাড়ছে তা অনেকটা স্পষ্ট। আসছে কয়েক মাসের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক আলোচনাকে সামনে রেখে এমনটা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ইরান জোর দিয়ে বলছে, তাদের এ কর্মসূচি সম্পূর্ণ সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে করা হচ্ছে। বিলটির পক্ষে ৪০০ ভোট এবং বিপক্ষে ২০ ভোট পড়ে। ইরানের তেল রপ্তানি হ্রাস করার লক্ষ্যে প্রতিদিন এক মিলিয়ন ব্যারেল করে কমিয়ে একবছরে রপ্তানি প্রায় শূন্যের কাছাকাছি নিয়ে আসা হবে বলে বিলে উল্লেখ করা হয়েছে।