চৌদ্দগ্রামে গৃহবধূকে পুড়িয়ে হত্যা করল স্বামী
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ০২ আগস্ট ২০১৩, ২১:১২
কুমিল্লার চৌদ্দগ্রামে শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে এক গৃহবধূকে হত্যা করেছে পাষণ্ড স্বামী। তার নাম জেসমিন আক্তার (৩২)। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের হাজীগ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ওই গ্রামের রাজমিস্ত্রি শহিদউল্লাহ জেসমিনকে বাড়ির ২শ গজ দূরে পুকুর পাড়ে নিয়ে পুড়িয়ে হত্যা করে। ঘটনার পর থেকে স্বামী শহিদউল্লাহসহ তার আত্মীয়-স্বজনরা পলাতক রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।