কসবায় ৭২টি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ

কসবা উপজেলার ৭২টি রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ১ জানুয়ারি ২০১৩ থেকে জাতীয়করণ করা হয়েছে। ফলে কসবা উপজেলার ২৮৫ জন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের চাকরি সরকারিকরণ করা হয়েছে। কসবা উপজেলায় নতুন ৭২টিসহ সরকারি বিদ্যালয়ের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৪টি। বিদ্যালয়গুলো হচ্ছে: ঈশান নগর, গুরিয়ারূপ, ব্রাহ্মণগ্রাম, গোপীনগর, মনকাশাইর খিদিরপুর, নিবড়া, কাইমপুর পূর্ব আদর্শ, পাথারিয়াদ্বার, জগতপুর হায়দার আলী, নোয়াপাড়া মীরপুকুরপাড়, লক্ষ্মীপুর, উত্তর চকবস্তা, ধামসার, কুল্লাবাড়ী, বড়মুড়া, নোয়াপাড়া, নোয়াগাঁও, চকচন্দ্রপুর, বল্লভপুর, গানপুর, গোপীনাথপুর, মান্দারপুর পূর্ব, কালিয়ারা মীরপুকুরপাড়, গোপীনাথপুর রহমত আলী ভুঁইয়া, গংগানগর, খিরনাল, দক্ষিণ শাহপুর, শিকারপুর দক্ষিণ মাধবপুর, রাজবল্লভপুর, শ্রীপুর, পুকুরপাড়, দেলী পূর্ব, শ্যামনগর, গোসাইস্থল, সুতারমুড়া, মধুপুর, বাদৈর পশ্চিম, খাদলা বেলতলী, শান্তিনগর উত্তর সিমরাইল, শিমরাইল আলী আবছার, জগন্নাথপুর, শেরপুর, চাটুয়াখলা, বড়ঠোটা কাশিপুর, তিলারপাড়, লক্ষ্মীপুর শহীদ স্মৃতি, হাজী মকবুল হোসেন, তারাপুর ইদ্রিস মিয়া, লবখা রেজিস্টার্ড, মূলগ্রাম দক্ষিণপাড়া, গোলাসার উদীয়মান, কোনাঘাট চাঁন্দ মিয়া ভূঞা, চন্দ্রপুর ভরাজাঙ্গাল, বি.এম. ডা: এলাহী বক্স, খেওড়া পূর্ব, চান্দাইসার মনিচং বাদশা মিয়া, রামনগর কাজিয়াতলা, আকছিনা পূর্বপাড়া, বাতানবাড়ী, হরিপুর, শাহপুর উত্তর, বড়ুইয়াবাড়ি, কালামুড়িয়া, তিনলাখপীর, দ. চন্দ্রপুর, গোপীনাথপুর, দৌলতপুর, কাশিরামপুর, আকাবপুর, লতুয়ামুড়া, রামপুর ও আমখার রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। শিক্ষক নেতা মো. আসাদুজ্জামানও মো. মমিনুল ইসলাম যৌথ বিবৃতিতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. আফসারুল আমিনকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন। উপজেলা শিক্ষা অফিসার লায়লা নূর জানান, বিদ্যালয়গুলো জাতীয়করণ হওয়ায় শিক্ষকদের মাঝে ব্যাপক উত্সাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।