গৌরনদীতে শিশুর লাশ নিয়ে সংঘর্ষে আহত ৫
গৌরনদী (বরিশাল ) সংবাদদাতা
প্রকাশ : ০২ আগস্ট ২০১৩, ২১:১৪
বরিশালের গৌরনদীতে এক শিশুর লাশ নিয়ে সংঘর্ষে আহত হয়েছে ৫ জন। পরবর্তীতে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
জানা গেছে, উপজেলার শরিফাবাদ গ্রামে বৃহস্পতিবার দুপুরে পানিতে ডুবে হিয়া নামের তিন বছরের এক শিশু মারা যায়। মৃত শিশুটির লাশ নিয়ে মামা বাড়ির লোকজন ও চাচাদের মধ্যে টানাহ্যাঁচড়া শুরু হয়। এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।