৮ সেপ্টেম্বর ভোট

দুপচাঁচিয়ার পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা

দুপচাঁচিয়া পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বুধবার সকালে বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মঞ্জুরুল আলম এ তফসিল ঘোষণা করেন। নির্বাচন কমিশনের তফসিল মোতাবেক ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, মনোনয়নপত্র বাছাই ১৪ আগস্ট, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ আগস্ট ও ভোট গ্রহণ ৮ সেপ্টেম্বর। এ পৌরসভা ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে মেয়রসহ সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলরের ১৩টি পদে ১৫ হাজার ১৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।