ফুুলবাড়ীয়ায় ইফতার খাওয়া নিয়ে ছাত্রের আত্মহত্যা

ফুলবাড়ীয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের কাহালগাঁও দোলমা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র সানোয়ার হোসেন (১২) গত বৃহস্পতিবার ইফতার খাওয়াকে কেন্দ্র করে বিষপানে আত্মহত্যা করেছে। এলাকাবাসী জানায়, কাহালগাঁও পশ্চিম পাড়া গ্রামের আঃ জালালের ছেলে সানোয়ার হোসেন ও ছোট ছেলে এনামুল হকের সাথে ইফতারের মুড়ি খাওয়াকে কেন্দ্র করে ঝগড়া সৃষ্টি হয়। ছোট ভাইয়ের সাথে ঝগড়ার এক পর্যায়ে বাড়িতে থাকা বিষপান করে সানোয়ার হোসেন নিজ বসত ঘরে আত্মহত্যা করে।