জেনিথ ইসলামী লাইফ ইন্সুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে এসএম নুরুজ্জামানের নিয়োগ অনুমোদন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডি আরএ)। ২০১৯ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ১৪ এপ্রিল পর্যন্ত ৩ বছরের জন্য তার এ নিয়োগ অনুমোদন দেয় আইডিআরএ। মেঘনা লাইফ ইন্স্যুরেন্সে যোগদানের মাধ্যমে বীমা শিল্পে পেশাগত জীবন শুরু করেন তিনি। - প্রেস বিজ্ঞপ্তি