চিকিত্সার্থ সাহায্যের
আবেদন
প্রকাশ : ০২ আগস্ট ২০১৩, ২১:৫৪
দশম শ্রেণির স্কুলছাত্র আনন্দর ২টি কিডনিই নষ্ট। ডাক্তারদের মতে, অতি শিগগির কিডনি প্রতিস্থাপন করলে আনন্দকে বাঁচানো সম্ভব হবে। ছেলের চিকিত্সার্থে আনন্দর বাবা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ সকল দানশীল ও বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা-মোঃ জাহাঙ্গীর আলম (রনি), ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ, লোকাল অফিস, মতিঝিল শাখা, অনলাইন একাউন্ট নং-৪৭২৪। মোবাইল- ০১৯৪৫৬৮৪৪৮৯।
হাবিবুর রহমান
ঝালকাঠির বীরকাঠি গ্রামের মুদি ব্যেবসায়ী মোঃ হাবিবুর রহমান (৩৫) সড়ক দুর্ঘটনায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হন। চিকিত্সকরা জানিয়েছেন তাকে সুস্থ করতে হলে দেশের বাইরে নিয়ে অপারেশন করতে হবে। এজন্য ৯ লাখ টাকার প্রয়োজন। হাবিবুর রহমান তার চিকিত্সার জন্য প্রধানমন্ত্রীসহ সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা— মোঃ হাবিবুর রহমান, হিসাব নং- ০২১১১২০০৮৫৭২১, আল আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ মিরপুর-১, ঢাকা-১২১৬। মোবাইল- ০১৭৩৯২৪৩১৬০।