জামায়াতের নিবন্ধন অবৈধ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সন্তোষ
প্রকাশ : ০২ আগস্ট ২০১৩, ২২:০৫
হাইকোর্ট জামায়াতে ইসলামের নিবন্ধন অবৈধ ঘোষণা করায় সন্তোষ প্রকাশ করেছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ২৫১ জন সংস্কৃতি কর্মী। শুক্রবার নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, উগ্র সামপ্রদায়িক, জঙ্গি, যুদ্ধাপরাধীদের এই সংগঠনটি বাংলাদেশ ও গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। এই রায়ের মাধ্যমে ধর্মের অপব্যাখ্যাকারী, জঙ্গিবাদী ,সন্ত্রাসী রাজনীতি নিষিদ্ধের যৌক্তিকতা প্রমাণিত হল।
জোটের সভাপতি এডভোকেট তারানা হালিম এমপি, সভাপতিমন্ডলীর সদস্য সৈয়দ হাসান ইমাম, এটিএম শামসুজ্জামান, আসাদুজ্জামান নূর এমপি, সুকুমার রঞ্জন ঘোষ এমপি, আলী জাকের, ফেরদৌসী মজুমদার, পীযুষ বন্দ্যোপাধ্যায়, খায়রুল আলম সবুজ, ড. ইনামূল হক, লিয়াকত আলী লাকী, কবি হালিম আজাদ, কণ্ঠশিল্পী কনক চাঁপা, কণ্ঠশিল্পী মমতাজসহ জোটের ২৫১ জন সাংস্কৃতিক নেতৃবৃন্দ বিবৃতিতে স্বাক্ষর করেন।