বাবুগঞ্জে ইফতারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষে আহত ১৪
প্রকাশ : ০২ আগস্ট ২০১৩, ২২:২৩
বাবুগঞ্জে বিএনপি’র কেন্দ ীয় ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমানের সমর্থকদের সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি এডভোকেট জয়নুল আবেদিনের সমর্থকদের গতকাল শুক্রবার পাল্টাপাল্টি ইফতারকে কেন্দ করে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। উভয় গ্রুপকে নিয়ন্ত্রণ করতে পুলিশ টিয়ারসেল ও গুলি বর্ষণ করে।
উপজেলা ডিগ্রী কলেজ মাঠে গতকাল এডভোকেট জয়নুল আবেদিনের সমর্থক উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান সুলতান আহমেদ খান ও বেগম সেলিমা রহমানের সমর্থক বাবুগঞ্জ উপজেলা যুবদল সভাপতি আওলাদ হোসেন একই স্থানে ইফতার মাহফিলের আয়োজন করেন। এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে আগের রাতে উত্তেজনা দেখা দেয়। গতকাল বিকালে রহমতপুর ব্রিজ এলাকায় এডভোকেট জয়নুল আবেদীনের সমর্থকদের সাথে সেলিমা রহমানের সমর্থকদের সংঘর্ষ শুরু হয়। এসময় বেশ কয়েকটি মোটর সাইকেল ও যানবাহন ভাংচুর করে অগ্নিসংযোগ করা হয়। উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ চলাকালে ঢাকা-বরিশাল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সংঘর্ষে ১৪ জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ার সেল ও গুলি বর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
বিমানবন্দর থানার ওসি শহিদুল্লাহ গুলি বর্ষণের কথা অস্বীকার করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ২০ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করা হয়। ঘটনাস্থল থেকে জালাল ও পাপ্পু নামের দু’ বিএনপি নেতাকে আটক করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাকাহীদ হোসেন জানান, সংঘর্ষের পর বাবুগঞ্জ এলাকায় রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। উপজেলার প্রবেশদ্বারে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রসঙ্গত বাবুগঞ্জ-মুলাদী আসন থেকে গত সংসদ নির্বাচনে বেগম সেলিমা রহমান বিএনপি মনোনীত প্রার্থী হয়েছিলেন। জয়নুল আবেদীন বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে জয়নুল আবেদীনকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মনোনীত করা হয়। নির্বাচন ঘনিয়ে আসায় জয়নুল আবেদীন পুনরায় নির্বাচনী এলাকায় তত্পরতা শুরু করেছেন।
হোসেনপুরে বিএনপির ইফতারকে
কেন্দ করে দুই গ্রুপের সংঘর্ষ
হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা সদর বাজারে শুক্রবার ইফতার পার্টিকে কেন্দ গ্রুপ ও যুগ্ম আহ্বায়ক মোঃ সোহরাব উদ্দিন ভেন্ডার গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ করে ইফতার পূর্ব মুহূর্তে সংঘর্ষ বাধে।
সংঘর্ষে উভয়পক্ষের ৩ জন আহত হয়েছে। আহতরা হলো বিএনপি নেতা সাইদুর রহমান বাদল (৪৫), হাসান মিয়া (৩০), মো:রিপন মিয়া (৪৫)। সংঘর্ষ চলাকালে হোসেনপুর বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়। হোসেনপুর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।