গিয়াসউদ্দিন কাদেরের বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবি ছাত্রদল নেতাদের

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতারা। গতকাল শুক্রবার এক যুক্ত বিবৃতিতে নেতারা এ মামলাকে মিথ্যা, ষড়যন্ত্রমূলক উল্লেখ করে বলেন, গিয়াসউদ্দিন কাদের চৌধুরী মরহুম ফজলুল কাদের চৌধুরীর সুযোগ্য সন্তান। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার বিরোধী চলমান গণতান্ত্রিক আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। পরিবেশ ও বন মন্ত্রী ড. হাছান মাহমুদের দুর্নীতি জনগণের সম্মুখে তুলে ধরার কারণে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। বিবৃতিদাতার হলেন-কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নাজিমুর রহমান, সাবেক সহ-সাধারণ সম্পাদক যথাক্রমে জসিম উদ্দিন সিকদার, হারুন উর রশিদ, লিয়াকত আলী, আরইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, কেন্দ্রীয় সাবেক সহ-সাধারণ সম্পাদক এম এ হামিদ, কেন্দ্রীয় চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি মঞ্জুর আলম, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক এসএম সালাউদ্দিন, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম, মহানগর ছাত্রদলের সভাপতি গাজী মো. সিরাজ উল্লাহ, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক সরওয়ার উদ্দিন সেলিম, কেন্দ্রীয় সহ-গণসংযোগ বিষয়ক সম্পাদক ও উত্তর জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল আলম নুরু, সাবেক কেন্দ্রীয় সদস্য মো. ইলিয়াছ, কেন্দ্রীয় ছাত্রদল সদস্য ও চবি ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নেছারুল ইসলাম নাজমুল প্রমুখ।