মাওয়ায় আরো দুটি
ফেরি দেয়া হচ্ছে
প্রকাশ : ০২ আগস্ট ২০১৩, ২২:২৭
নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি বলেছেন, ঘরমুখো মানুষের নির্বিঘ্নে চলাচলে মাওয়ায় আরও দু’টি ফেরি সংযোজন করা হবে। অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি ঈদে ঘরমুখো মানুষের নিরাপদে নির্বিঘ্নে বাড়ি পৌঁছানোর সকল ব্যবস্থা নেয়া হয়েছে। আনসার, পুলিশ, র্যাবসহ সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বদা নিরাপত্তায় রয়েছে। যাত্রীদের সুবিধার্থে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সরকার প্রস্তুত রয়েছে। তিনি শুক্রবার বিকালে মুন্সীগঞ্জে মাওয়া ঘাট পরির্দশন কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। এসময় আরও উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মজিবুর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।