শোক সংবাদ

কাউন্সিলর আবুল হোসেন কুমিল্লার হোমনা পৌরসভার লটিয়া গ্রামের ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মো. আবুল হোসেন (৭০) শুক্রবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। জানাজার নামাজ শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। জোসনা বড়ুয়া রামুর ঐতিহ্যবাহী মতিসিং মহাজন পরিবারের সন্তান প্রয়াত শিল্পী রায়মোহন বড়ুয়ার সহধর্মিণী সমাজসেবিকা জোসনা বড়ুয়া (৭০) বৃহস্পতিবার পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, ৪ মেয়ে রেখে যান। মো. লুত্ফুর রহমান পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের দক্ষিণ চরটেকী গ্রামের ডা. মো. লুত্ফুর রহমান বুধবার ঢাকার পিজি হাসপাতালের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি গত ২১ আগস্ট মির্জাপুর-পাকুন্দিয়া সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিত্সাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়ে রেখে গেছেন। বৃহস্পতিবার নামাজে জানাজা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মোস্তাফিজুর রহমান মন্ডল নওগাঁর মান্দা উপজেলা বিএনপি সভাপতি মকলেছুর রহমান মকে মন্ডলের মেজোভাই সাবেক ৮ নং কুশুম্বা ইউপির মেম্বার মোস্তাফিজুর রহমান মন্ডল (৫৮) হূদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে স্ত্রী, তিন পুত্র রেখে গেছেন। সিদ্দিক তালুকদার টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ও নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিদ্দিক হোসেন তালুকদার (৯০) গত বৃহস্পতিবার নিজ বাসবভনে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি ছেলে-মেয়ে রেখে গেছেন। শুক্রবার মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।