ইত্তেফাক রিপোর্ট
খ্যাতনামা মিষ্টান্ন বিক্রেতা প্রতিষ্ঠান আলীবাবা সুইটসের তেজতুরি বাজার এলাকার একটি দোকান ও মুসলিম সুইটসের নয়াপল্টন এলাকার একটি দোকানের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই)। বিএসটিআইর লাইসেন্স ছাড়া পণ্য বিক্রি করায় প্রতিষ্ঠান দুইটির বিরুদ্ধে মামলা করা হয়। এছাড়া পরিমাপ, মূল্যসহ বেশকিছু অনিয়মের অভিযোগে ঢাকাসহ দেশব্যাপী আরো ৩০টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়। বিএসটিআই সূত্র জানিয়েছে, গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।