মক্কায় খালেদা জিয়ার জুমাতুল বিদার নামাজ আদায়

বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পবিত্র মক্কা নগরীতে কাবা শরিফে জুমাতুল বিদা’র নামাজ আদায় করেছেন। এ সময় বিশেষ মোনাজাতে দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া করেন তিনি। বিএনপি চেয়ারপারসনের সফরসঙ্গী হিসেবে রয়েছেন, ছোটভাই শামীম এস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতিমা, তাদের দুই ছেলে প্রমুখ। বেগম জিয়া ৭ আগস্ট দেশে ফিরতে পারেন।