চুয়াডাঙ্গার সীমান্ত থেকে দশ বছরের শিশুকে ধরে নিয়ে গেছে বিএসএফ

জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত থেকে গতকাল শুক্রবার দশ বছরের এক বাংলাদেশি শিশুকে আটক করে ধরে নিয়ে গেছে বিএসএফ। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুটিকে দু’দেশের পতাকা বৈঠকের পর বিজিবি’র হাতে তুলে দেয়া হবে। চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়নের অধিনায়ক জানান, সীমান্তবর্তী গ্রাম হরিহরনগরের লিয়াকতের ছেলে শামিম, বেনীপুর সীমান্তবর্তী বিলে ঘাস কাটতে যেয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় ৬৩ নম্বর মেইন পিলারের কাছ থেকে ভারতের পুটিখালী সীমান্তের বিএসএফ তাকে আটক করে তাদের ক্যাম্পে নিয়ে যায়। তিনি আরো জানান, পুটিখালী বিএসএফ’র কমান্ডিং অফিসার ছেলেটিকে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশে ফেরত দেয়া হবে বলে জানিয়েছেন।