পিঁপড়া খেয়ে গাংচিলের মৃত্যু!
প্রকাশ : ০২ আগস্ট ২০১৩, ২২:৪২
ইংল্যান্ডের একটি লেকে একশ’র বেশি গাংচিলকে মৃত অবস্থায় পাওয়া গেছে। বিশেজ্ঞরা ধারণা করছেন, উড়ন্ত পিঁপড়া খেয়ে পানিতে ডুবে মারা গেছে এসব গাংচিল। খবর ইউপিআই ডটকমের।
এক পাখি বিশেষজ্ঞ জানিয়েছেন, গাংচিলগুলোকে উইস্টল্যান্ডপাউন্ড নামের একটি জলাধারে মৃত অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তাদের শরীরে ফরমিক এসিড প্রবেশ করেছিল। এ এসিড আসে পিঁপড়া থেকে। এ এসিড অ্যালকোহল জাতীয়। পাখিগুলো হয়তো উড়ন্ত কোনো পিঁপড়া খেয়েছিল; যা থেকে উত্পন্ন এসিড তাদের পাকস্থলিতে বিষক্রিয়া সৃষ্টি করেছে। কারণ ওই জলাধারের পানি পরীক্ষা করা হলেও দূষণের বিষয়টি পাওয়া যায়নি