২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

বাংলা স্মৃতিশ সানা সহকারি শিক্ষক এস ও এস হারম্যান মেইনার কলেজ ঢাকা প্রদত্ত অনুচ্ছেদ পড়ে ১,২,৩ এবং ৪ ক্রমিক প্রশ্নের উত্তর দাও। আমাদের এই দেশ নানা জাতির, নানা ধর্মের, নানা পেশার মানুষের বাসস্থান। বাংলাদেশের বেশির ভাগ মানুষ বাংলায় কথা বলে। এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাঙালি। বাংলাদেশের বাইরে ও বাঙালি রয়েছে। আবার বাংলাদেশে এমন লোকজনও আছে যারা বাঙালি নয়। যেমন চাকমা জনগোষ্ঠী। তাদের নিজস্ব মাতৃভাষা আছে। তাদের জীবন যাপন ও উত্সবের ধরনও আলাদা। এরকম আরও কয়েকটি জনগোষ্ঠী হলো - সাঁওতাল, মুরং, মারমা, লুসাই, গারো, তংচঙ্গা প্রভৃতি। অনেকরকম নিজস্বতা আছে তাদের। এসব বৈচিত্র্য নিয়েই আমাদের দেশ। ১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো: ৫ i. বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ— ক. বাঙালি খ. চাকমা গ. গারো ঘ. মুরং ii. বাংলাদেশ অনেকটা কার মতো ? ক. জনক খ. জননী গ. খালা ঘ.ফুফু iii. সীমান্তের ওপারে ভারতের কোন রাজ্য ? ক. বিহার খ. উড়িষ্যা গ. ত্রিপুরা ঘ. উত্তর প্রদেশ iv. আমরা যারা বাংলাদেশে জন্মেছি তারা— ক. বাঙালি খ.বাংলাদেশের চাকমা গ. চাকমা ঘ. বাংলাদেশের বাঙালি v. ‘একই দেশ অথচ কত বৈচিত্র্য’। এখানে দেশ বলতে কোন দেশ বুঝানো হয়েছে ? ক. বাংলাদেশ খ. ভারতগ. মায়ানমারঘ. চীন ২। নিচে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেয়া হলো। উপযুক্ত শব্দটি দিয়ে নিচের বাক্যগুলোর শূণ্যস্থান পূরণ করো।৫ শব্দ শব্দার্থ জনপদ লোকজনের বসতি রয়েছে এমন জায়গা বৈচিত্র্য বিভিন্নতা সৌভাগ্য ভালো ভাগ্য উত্সব আনন্দের অনুষ্ঠান সুখ্যাতি সুনাম, প্রশংসা সংখ্যাগরিষ্ঠ সংখ্যায় সবচেয়ে বেশি ক.বাংলাদেশের—মানুষ কথা বলে বাংলা ভাষায়। খ.আমরা ঈদ,পূজা, বড়দিন ইত্যাদি — উদযাপন করি। গ.বিভিন্ন মানুষের পেশার মধ্যে — রয়েছে। ঘ.এদেশের নদীর তীরে তীরে অনেক — গড়ে উঠেছে। ঙ.বাংলাদেশে জন্মেছি, এটা আমাদের— । ৩। নিচের শব্দগুলোর যুক্তবর্ণ বিভাজন করে লেখো: ৫ পরীক্ষা, স্বজন, বৌদ্ধ, সংখ্যাগরিষ্ঠ, যুক্তবর্ণ। ৪। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: ১০ ক. বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাঙালি - কথাটি বুঝিয়ে লেখো। খ.বাংলাদেশের জনজীবন ভারি বৈচিত্র্যময়। প্রদত্ত অনুচ্ছেদ পড়ে ৫,৬,৭ এবং ৮ ক্রমিক প্রশ্নের উত্তর দাও। গাছের গানে মুগ্ধ পাতা মুগ্ধ স্বর্ণলতা ছন্দ- সুরে ফুলের সাথে প্রজাপতির কথা ফুল পাখি নই, নইকো পাহাড় ঝরণা সাগর নই মায়ের মুখের মধুর ভাষায় মনের কথা কই। ৫। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো: ৫ i.ফুলের সাথে কে কথা বলে ? ক. স্বর্ণলতা খ. পাহাড় গ. ঝরণা ঘ. প্রজাপতি ii. ফুল পাখি নয় কে ? ক. মাখ. কবি গ.স্বর্ণলতা ঘ. প্রজাপতি iii. বাংলা ভাষা কী রকম ভাষা ? ক. বাহারী খ. রক্তিম গ. মধুর ঘ. তিক্ত iv. নদী কোথায় পতিত হয় ? ক. সাগরে খ. পাহাড়ে গ. পর্বতে ঘ. জলপ্রপাতে v. একুশে ফেব্রুয়ারি কী ? ক. স্বাধীনতা দিবস খ. বিজয় দিবস খ. বুদ্ধিজীবী দিবস ঘ. ভাষা শহিদ দিবস ৬।নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: ৫x২=১০ ক. ‘প্রতিধ্বনি’ বলতে কী বোঝায় ? খ. সাগর নদীর ঊর্মিমালা কী করে ? গ. পাহাড় প্রকৃতিতে কী ছড়াচ্ছে ? ঘ. মায়ের মুখের ভাষাকে মধুর বলা হয়েছে কেন ? ৭। উল্লিখিত কবিতাংশের মূলভাব লেখো: ৫ ৮। নিচের শব্দগুলোর অর্থ লেখো: ৫ মুগ্ধ, স্বর্ণলতা, ঊর্মি, বাহার, স্রোতস্বিনী। ৯। কোনটি কোন পদ তা লেখো: ৫ পাখি, মুগ্ধ, দান, মানুষ, আমি। ১০। যথাস্থানে বিরাম চিহ্ন বসাও: ৫ দোয়েল কোয়েল ময়না কোকিল সবার আছে গান ১১। এক কথায় প্রকাশ করো: ৫ ন্যায়ের জন্য যিনি জীবন দেন - মায়ের মুখের ভাষা - সোনালি রঙের লতা - খ্যাতি আছে যার - বিশেষভাবে মোহিত - ১২। নিচে প্রদত্ত প্রত্যেকটি শব্দের একটি করে সমার্থক শব্দ লেখো: ৫ সাগর, পাহাড়, ভাষা, ফুল, পাতা। ১৩। নিচের কবিতাংশটুকু পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও: ১০ পাখির গানে পাখির সুরে ভোলানো সুর সাগর নদীর ঊর্মিমালার সাগর সমুদ্দুর নদী হচ্ছে স্রোতস্বিনী মুগ্ধ সবার প্রাণ। ক. কবিতার চরণগুলো সঠিকভাবে সাজিয়ে লেখো। খ. কবিতাংশটুকু কোন কবিতার অংশ? গ. কবিতাটির কবির নাম কী ? ঘ. (১) কবি কোন জিনিসকে মন ভোলানো সুর বলেছেন? (২) কবিতাংশে স্রোতস্বিনী বলতে কাকে বুঝিয়েছেন? ১৪। বই কেনার টাকা চেয়ে তোমার পিতাকে চিঠি লেখো অথবা, অগ্রিম ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদন পত্র লেখো । ৫ ১৫। মনে করো, তুমি একটি শরীরচর্চা ক্লাবের সদস্য হতে চাও। এজন্য একটি নিবন্ধন ফরম পূরণ করো। ৫ নীলক্ষেত শরীরচর্চা ক্লাব সদস্য ফরম নাম : পিতার নাম: মাতার নাম : বয়স : লিঙ্গ : উচ্চতা : ওজন : রক্তের গ্রুপ : যোগাযোগের ঠিকানা: মোবাইল নম্বর: আবেদনকারীর স্বাক্ষর আভিভাবকের স্বাক্ষর ১৬। প্রদত্ত সংকেত অনুসারে যে কোন একটি বিষয়েরচনালেখো। ১০ ক. স্বদেশ প্রেম [ সূচনা, স্বদেশপ্রেম কী, স্বদেশপ্রেমের প্রয়োজনীতা, ছাত্র জীবনে স্বদেশপ্রেম, উপসংহার ] খ. কম্পিউটার [ সূচনা, কম্পিউটারের বিভিন্ন অংশ, কম্পিউটার কী কী কাজে ব্যবহার করা হয়, উপসংহার ] গ. ক্রিকেট [ সূচনা, উত্পত্তি, উপকরণ, নিয়মকানুন,ক্রিকেটে বাংলাদেশ, উপসংহার ] ঘ. ছাত্রজীবন [ সূচনা, ছাত্রজীবনের গুরুত্ব, লক্ষ্য নির্ধারণ, চরিত্র গঠন, খেলাধুলা ও স্বাস্থ্য গঠন, উপসংহার ]। ইংরেজি\ মো. জসিম উদ্দীন বিশ্বাস প্রভাষক, ইংরেজি বিভাগ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ সুপ্রিয় সমাপনী পরীক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নিও। তোমরা জান যে সমাপনী পরীক্ষার ৭নং প্রশ্নের পূর্ণমান থাকবে ৫। ভাল করে অনুশীলন করলে এখানে পূণর্ নম্বর পাওয়া যায়। আজ ৭নং প্রশ্নের উপর ভিত্তি করে Rearranging দেওয়া হলো: Question No. 7 9.Of course, the hospital is just five minutes’ walk from here. The hospital is right there on your left. Could you please tell me if there is a hospital around here? Go past the roundabout. Go straight down the Park Street till you reach the roundabout. 10.The most popular tourist spot here is Cox’s Bazar. There are many places to see in our country. From there you can go to Madhabkundu where you can see many beautiful waterfalls. You can go to Srimangal to enjoy the beauty of the tea gardens. Well, you can also go to the Saint Martin’s Island. 11.You can also hire a traditional wooden boat or sea-bus. If you want to go sailing in the sea, you can ‘take a daylong cruise in the deep sea. Saint Martin’s Island is the only coral Island in Bangladesh. You can also see the turtles that nest on the Island and a variety of sea fishes too. You can see beautiful coral of different shapes and colours in the blue waters of the Bay of Bengal. 12.He laughed at it saying – “Hurry up, you are so slow! Can’t you move a little faster?” It was moving very slowly. He was walking beside a forest. Once there was a hare. Suddenly he saw a tortoise. 13.But when be woke up, he found that the tortoise had reached the finishing line. The hare was very proud of his speed. So the hare, after starting the race; thought he could sleep for a while and really had a nap. The hare knew the tortoise was very slow in running. Once he asked a tortoise for a race. 14.Candles are lit on it. At a birthday party, there is usually a birthday cake. A birthday is a memorable day in one’s life. Children who come sing songs to wish happiness for the child who is having a birthday party. The number of candles depends on how old a child is. Answer sheet 9.Ans: Could you please tell me if there is a hospital around here? Of course, the hospital is just five minutes’ walk from here. Go straight down the Park Street till you reach the roundabout. Go past the roundabout. The hospital is right there on your left. 10.Ans: There are many places to see in our country. The most popular tourist spot here is Cox’s Bazar. You can go to Srimangal to enjoy the beauty of the tea gardens. From there you can go to Madhabkundu where you can see many beautiful waterfalls. Well, you can also go to the Saint Martin’s Island. 11.Ans: Saint Martin’s Island is the only coral Island in Bangladesh. You can see beautiful coral of different shapes and colours in the blue waters of the Bay of Bengal. You can also see the turtles that nest on the Island and a variety of sea fishes too. If you want to go sailing in the sea, you can take a day-long cruise in the deep sea. You can also hire a traditional wooden boat or sea-bus. 12.Ans: Once there was a hare. He was walking beside a forest. Suddenly he saw a tortoise. It was moving very slowly. He laughed at it saying – “Hurry up, you are so slow! Can’t you move a little faster?” 13.Ans: The hare was very proud of his speed. Once he asked a tortoise for a race. The hare knew the tortoise was very slow in running. So the hare, after starting the race, thought he could sleep for a while and really had a nap. But when he woke up, he found that the tortoise had reached the finishing line. 14.Ans: A birthday is a memorable day in one’s life. At a birthday party, there is usually a birthday cake. Candles are lit on it. The number of candles depends on how old a child is. Children who come sing songs to wish happiness for the child who is having a birthday party.