হামদর্দের প্রতিষ্ঠা
দিবস উপলক্ষে
আলোচনা সভা
প্রকাশ : ০৩ আগস্ট ২০১৩, ২০:৩৪
হামদর্দ ল্যাবরেজরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ-এর ১০৮তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সমপ্রতি ঢাকাস্থ একটি কনভেনশন সেন্টারে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বোর্ড অব ট্রাস্টিজ হামদর্দ বাংলাদেশের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক ডাঃ এম আর খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী হাবিবুল আউয়াল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হামদর্দের ব্যবস্থাপনা পরিচালক ও চীফ মোতাওয়াল¬ী ড.হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়া।-প্রেস বিজ্ঞপ্তি