লিবিয়ায় পুনরায় চালু হয়েছে
এমিরেটস্ ফ্লাইট
প্রকাশ : ০৩ আগস্ট ২০১৩, ২০:৩৫
১ সেপ্টেম্বর থেকে লিবিয়ার ত্রিপলিতে পুনরায় নিয়মিত ফ্লাইট শুরু করেছে এমিরেটস্ এয়ারলাইন। ত্রিপলি, আফ্রিকায় এমিরেটসে্র ২৩টি গন্তব্যের একটি। মাল্টায় সংক্ষিপ্ত যাত্রাবিরতিসহ সপ্তাহের রবি, মঙ্গল ও বৃহস্পতিবার দুবাই-ত্রিপলি রুটে ফ্লাইট চলাচল করবে। ফ্লাইট পরিচালনায় তিন যাত্রী শ্রেণি বিশিষ্ট বোয়িং ৭৭৭-২০০ইআর উড়োজাহাজ ব্যবহূত হবে। ২০১২ সালের জুন মাস থেকেই এমিরেটসে্র ত্রিপলি কার্যালয় পুনরায় কাজ শুরু করেছে। এখানে লিবিয়ার বাইরে এমিরেটস্ ফ্লাইটের টিকিট ক্রয় ও রিজার্ভেশন করাসহ অন্যান্য সেবা প্রদান করা হচ্ছিল। একই বছরের মে মাস থেকে ত্রিপলিতে স্বতন্ত্র কার্গো ফ্লাইট শুরু করে এমিরেটস্ । পুনরায় যাত্রীবাহী ফ্লাইট চালু হলে সপ্তাহে অতিরিক্ত ৪০ টন মালামাল পরিবহন করা সম্ভব হবে।- প্রেস বিজ্ঞপ্তি