ঈদে রুদ্র মাহফুজের ‘চিঠি’

রুদ্র মাহফুজের রচনায় এক ঘণ্টার নাটক ‘চিঠি’ ঈদের ৫ম দিন একুশে টেলিভিশনে রাত ৭টা ৩০ মিনিটে প্রচার হবে। নাটকটির অপু চরিত্রে অপূর্ব ও মীরার ভূমিকায় দেখা যাবে রোমানাকে। এ ছাড়াও অভিনয় করেছেন ড. ইনামুল হক। ঈদের এই নাটকটি প্রসঙ্গে নাট্যকার-সাংবাদিক রুদ্র মাহফুজ বলেন, ‘এখানে ব্যক্তি জীবনের পাওয়া না-পাওয়া ও হারিয়ে যাওয়া স্বপ্নের মাঝেও যে কিছু না কিছু প্রাপ্তি মেলে তা নাটকের বিভিন্ন ঘটনার মাধ্যমে তুলে ধরা হয়েছে। পাশাপাশি আরও বলা হয়েছে দরিদ্রতা লজ্জার নয়, বরং পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে তা থেকে মুক্তি সম্ভব। নাটকে অপূর্ব ও রোমানা খুব ভালো অভিনয় করেছেন এবং আমি আশাবাদী নাটকটি দর্শকদের ভালো লাগবে।’