চন্দ্রঘোনায় দুর্ঘটনার কবলে বাস, আহত ২২

গত শুক্রবার সকালে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা রেশম বাগানের নিকটে যাত্রীবাহী একটি বাস দুর্ঘটনায় ২২ জন যাত্রী আহত হয়েছে। আহতদের ২ জনকে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর একজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।