রামগতিতে বিএনপি নেতা বহিষ্কার

লক্ষ্মীপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি ও রামগতি উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক শরাফ উদ্দিন আজাদ সোহেলকে দলের সব পদ-পদবি ও প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ‘দলীয় শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত’ থাকার অভিযোগে তার বিরুদ্ধে ওই ব্যবস্থা নেয়া হয়। গত শুক্রবার লক্ষ্মীপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবু স্বাক্ষরিত এক পত্রে তাকে ওই বহিষ্কারের কথা জানানো হয়।