শীর্ষ তালিকায় নবমে হলিক্রস
প্রকাশ : ০৩ আগস্ট ২০১৩, ২১:৫৯
এ বছর হলিক্রস কলেজ নবম স্থান অর্জন করেছে। এক হাজার ২২৪ জন পরীক্ষার্থীর মধ্যে এক হাজার ২১০ জন পাস করেছে। ১৪ জন অকৃতকার্য হয়েছে। পাসের হার ৯৮ দশমিক ৪১ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৭৯৯ শিক্ষার্থী।
কলেজের অধ্যক্ষ সিস্টার শিখা গমেজ জানান, আমরা প্রতি বছরই একইভাবে পড়াশোনা করাই। একই গতিতে চলছে প্রতিষ্ঠানটি। আমরা যথেষ্ট পরিমাণে খেটেছিলাম। প্রত্যেকটি ছাত্রীর প্রতি আলাদা আলাদা করে যত্ন নেয়া হয়েছে। এর পিছনে অভিভাবকদের যথেষ্ট ভূমিকা রয়েছে। এর চেয়েও ভালো ফলাফল এ প্রতিষ্ঠানটি বিগত দিনে করেছে। ভবিষ্যতে আরো ভালো করবো বলে আশা করছি।
হলিক্রস কলেজ থেকে গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে ব্রীতি, শ্যামন্তী, প্রোমতী। এদের মধ্যে ব্রীতি জানায়, ফলাফল পেয়ে খুবই ভালো লাগছে। এসএসসিতেও গোল্ডেন জিপিএ ৫ পেয়েছিলাম। লাইফটাই গোল্ডেন হয়ে গেল। ভালো ফলাফলের পিছনে বাবা, মা এবং শিক্ষকদের বড় ভূমিকা রয়েছে।