দশম স্থানে ঢাকা কলেজ \

ঐতিহ্যবাহী ঢাকা কলেজ ৮৭ দশমিক ৪৪ র্যাংকিং পয়েন্ট নিয়ে এ বছর বোর্ডে দশম স্থান দখল করে নিয়েছে। এ কলেজ থেকে পরীক্ষার্থী সংখ্যা ছিল এক হাজার ৭২। পাস করেছে এক হাজার ৫৪ ছাত্র। জিপিএ ৫ পেয়েছে ৬৮৫ জন। এছাড়া বোর্ডের সেরা বিশে যথাক্রমে স্থান করে নিয়েছে খিলগাঁওয়ের ন্যাশনাল আইডিয়াল কলেজ, মিরপুরের এসওএস হারমান মেইনার কলেজ, ঢাকা সেনানিবাসের আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, লালবাগের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ডেমরার শামসুল হক খান স্কুল এন্ড কলেজ, ধানমন্ডির ঢাকা সিটি কলেজ, মিরপুরের ঢাকা কমার্স কলেজ, মতিঝিলের আইডিয়াল স্কুল এন্ড কলেজ, ময়মনসিংহের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ ও উত্তরার ট্রাস্ট কলেজ।