৭৪ বছরে তিন হাজার চিঠি অতঃপর দেখা
প্রকাশ : ০৩ আগস্ট ২০১৩, ২৩:৩৪
তারা দুইজন ঘনিষ্ঠ বন্ধু। দীর্ঘ ৭৪ বছর ধরে একে অপরকে চিঠি লিখছেন। দুইজনের মধ্যে প্রায় তিন হাজার চিঠি আদান-প্রদান হয়েছে। - খবর ইয়াহুর।
নারমা ফারাতি (৮৭) এবং আদ্রি সিমস (৮৩) ১৯৩৯ সাল থেকে একে অপরকে চিঠি লিখছেন। ফারাতি অস্ট্রেলিয়ায় থাকেন এবং সিমস থাকেন যুক্তরাষ্ট্রের টেক্সাসে। একদিন স্কুলে ঘনিষ্ঠ বন্ধুর কাছে চিঠি লিখতে বলা হয়। আর সেখান থেকেই শুরু চিঠি লেখা। বিবাহ হয়েছে, ডিভোর্স হয়েছে এবং আবার বিবাহ হয়েছে দুইজনেরই। তারা দাদী এবং নানী হয়েছেন। সমপ্রতি তারা দেখা করেছেন এবং স্মৃতিচারণ করেছেন। এরপর আবার দুইজনে নিজেদের গন্তব্যে ফিরে গেছেন।