৮৪৯টি শিক্ষা প্রতিষ্ঠানে শত ভাগ পাস

চলতি বছরের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় সারাদেশে ৮৪৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। এরমধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের ২৪টি, রাজশাহীর ৯টি, কুমিল্লার ৭টি, যশোরের ৩টি, চট্টগ্রামের ২টি, বরিশালের ৩টি, সিলেটের ৮টি ও দিনাজপুরের ৮টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের ৬৭৮টি ও কারিগরি শিক্ষা বোর্ডের ১০৭টি প্রতিষ্ঠানের পাসের হার শতভাগ। এবার দেশে আটটি সাধারণ, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় ৭ হাজার ৬৫৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১০ লাখ দুই হাজার ৪৯৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে সাত লাখ ৪৪ হাজার ৮৯১ জন। পাসের হার ৭৪ দশমিক ৩০ শতাংশ।