জিপিএ-৫ ও পাসের হারে ছেলেরা এগিয়ে

চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ ও পাসের হারে মেয়েদের চেয়ে ছেলেরা এগিয়ে। এবার মোট জিপিএ-৫ পেয়েছে ৫৮ হাজার ১৯৭ জন। এর মধ্যে ছেলে ৩১ হাজার ৬৩৮ জন ও মেয়ে ২৬ হাজার ৫৫৯ জন। এছাড়া ছেলে পাস করেছে পাঁচ লাখ ৩০ হাজার ছয়জন। মেয়ে পাস করেছে চার লাখ ৭২ হাজার ৪৯০ জন। এবার পরীক্ষায় আটটি সাধারণ, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে মোট ১০ লাখ দুই হাজার ৪৯৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে সাত লাখ ৪৪ হাজার ৮৯১ জন। পাসের হার ৭৪ দশমিক ৩০ শতাংশ। এরমধ্যে আটটি সাধারণ শিক্ষাবোর্ডে আট লাখ ১৪ হাজার ৪৬৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। পাস করেছে পাঁচ লাখ ৭৯ হাজার ২৯৭ জন। জিপিএ-৫ পেয়েছে ৪৬ হাজার ৭৩৬ জন। এছাড়া বিজ্ঞান বিভাগে এক লাখ ৩৮ হাজার ৫৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে এক লাখ ৪৭৭ জন। জিপিএ-৫ পেয়েছে ২৭ হাজার ৮৭৩ জন। মানবিক বিভাগে তিন লাখ ৯৭ হাজার ৪৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে দুই লাখ ৬৩ হাজার ৫০৪ জন। জিপিএ-৫ পেয়েছে পাঁচ হাজার ৭২৪ জন। ব্যবসায় শিক্ষায় দুই লাখ ৭৮ হাজার ৪৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে দুই লাখ ১৫ হাজার ৩১৬ জন। এই বিভাগে জিপিএ ৫ পেয়েছে ১৩ হাজার ১৩৯ জন। এছাড়া মাদরাসা বোর্ডে ৮৭ হাজার ৪৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮০ হাজার দুইজন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ছয় হাজার নয় জন। কারিগরি শিক্ষা বোর্ডে ৯৫ হাজার ৯৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮১ হাজার ৬১৭ জন। এই বোর্ডে জিপিএ- ৫ পেয়েছে চার হাজার ৬৫৮ জন।