কারিগরি বোর্ডে পাসের হার বেড়েছে

চলতি বছর উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় কারিগরি শিক্ষাবোর্ডে পাসের হার বেড়েছে। এ বছর মোট ৯৫ হাজার ৯৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮১ হাজার ৬১৭ জন। গত বছর ছিল যা ৭৩ হাজার ১০৬ জন। এ হিসেবে এ বছর পাসের হার ৮৫ দশমিক শূন্য ৩ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৮৪ দশমিক ৩২ শতাংশ। এছাড়া শুধু পাসের হারেই নয়, গত বছরের তুলনায় চলতি বছর জিপিএ-৫ পেয়েছে বেশি সংখ্যক পরীক্ষার্থী। চলতি বছর এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছে মোট ৪ হাজার ৬৫৮ জন। যা গত বছর ছিল ২ হাজার ২১১ জন।