২৫ প্রতিষ্ঠানে পাস নেই

চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঢাকা বোর্ডের ৪টি, রাজশাহীর ৪টি, যশোরের ৩টি, চট্টগ্রামের ১টি, দিনাজপুরের ৭টি ও মাদ্রাসা বোর্ডের ৬টি প্রতিষ্ঠান রয়েছে। উল্লেখ্য, এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় আটটি সাধারণ, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে মোট ১০ লাখ দুই হাজার ৪৯৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে সাত লাখ ৪৪ হাজার ৮৯১ জন।