২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি : ইসলাম ও নৈতিক শিক্ষা
মুহাম্মদ মিজানুর রহমান, সহকারি শিক্ষক পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর
প্রকাশ : ০৪ আগস্ট ২০১৩, ২০:৫৮
প্রিয় শিক্ষার্থীরা আজ ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের বিভিন্ন অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন দেয়া হলো।
প্রথম অধ্যায়
১। আখিরাত মানে কী ?
২। ইমান শব্দের অর্থ কী ?
৩। আমাদের দীনের নাম কী ?
৪। সারাবিশ্বের পালনকর্তা কে ?
৫। মুমিন কাকে বলে ?
৬। ইমানের ফল কী ?
৭। আজাব অর্থ কী ?
৮। ইমান কেন প্রয়োজন ?
৯। ওহি কাকে বলে ?
১০। ইসলাম কাকে বলে ?
১১। কে রিজিকদাতা ?
১২। ইন্নাল্লাহা সামিউন আলিম এর অর্থ কী ?
১৩। রসুল কাকে বলে ?
১৪। রিসালাত কাকে বলে ?
১৫। নবি-রাসুল কাকে বলে ?
১৬। ওহি মানে কী ?
১৭। ওহি নিয়ে কে নবি-রসুলগণের কাছে আসতেন ?
১৮। নবি-রসুলগণের জীবনের লক্ষ্য কী ছিল ?
১৯। নবি-রসুলগণের মূল শিক্ষা ছিল কয়টি ?
২০। সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবি কে ?
২১। আখিরাত অর্থ কী ?
২২। আখিরাত সর্ম্পকে নবি-রসুলগণ কীভাবে জেনেছেন ?
২৩। কবরে কজন ফেরেস্তা আসেন ?
২৪। মৃত্যুর পরের জীবন কেমন ?
২৫। কবরে মৃত্যু ব্যক্তিকে কয়টি প্রশ্ন করা হবে ?
২৬। আখিরাতের প্রথম ধাপ কোনটি ?
২৭। হাশর কাকে বলে ?
২৮। কিয়ামত কাকে বলে ?
২৯। মিজান কাকে বলে ?
৩০। আমলনামা বলতে কী বোঝায় ?
৩১। কেরামান-কাতেবিনের কাজ কী ?
৩২। একজন মুসলমানের চরিত্র কেমন
হবে ?
৩৩। আমরা কী বলে আল্লাহর শোকর আদায় করবো ?
দ্বিতীয় অধ্যায়
১। মুসাফির কাকে বলে ?
২। আহকাম কাকে বলে ?
৩। আরকান কাকে বলে ?
৪। সাওম কাকে বলে ?
৫। জাকাত কাকে বলে ?
৬। কুরবানি কাকে বলে ?
৭। আকিকা কাকে বলে ?
৮। পরিচ্ছন্নতা কাকে বলে ?
৯। জাকাতের নিসাব বলতে কী বোঝায়?
১০। তারাবির সালাত কখন আদায় করতে হয় ?
১১। সাওমকে আত্মরক্ষার ঢাল বলা হয়েছে কেন ?
১২। মসজিদ কাকে বলে ?
তৃতীয় অধ্যায়
১। মহানবি (স) সুন্দর চরিত্র সর্ম্পকে কী বলেছেন ?
২। ‘সৃষ্টির সেবা ’কাকে বলে ?
৩। ক্ষমাশীল ব্যক্তি কে ?
৪। মন্দকাজ কাকে বলে ?
৫। মহানবি (স) শ্রমিকদের পারিশ্রমিক সর্ম্পকে কী বলেছেন ?
৬। মানবজাতির আদিপিতা কে ?
৭। মানবজাতির আদিমাতা কে ?
৮। মহানবি (স) মক্কাবাসীদেরকে কিসের আহবান জানিয়েছিলেন ?
৯। আমরা পিতামাতার জন্য আল্লাহর কাছে কী বলে দোয়া করবো ?
১০। সততা কাকে বলে ?
১১। দেশপ্রেম বলতে কী বোঝায় ?
১২। আখলাক কাকে বলে ?
১৩। আমরা পিতামাতার সাথে কীরূপ ব্যবহার করবো ?